বারাণসীতে বাড়ি ভেঙে নিহত ও আহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন ফিরহাদ - The News Lion

বারাণসীতে বাড়ি ভেঙে নিহত ও আহতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিলেন ফিরহাদ

 


দি নিউজ লায়ন;   কাশীর বিশ্বনাথ মন্দিরে সংস্কারের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার দুই শ্রমিকের। তাঁরা দুজনেই মালদার বাসিন্দা। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন বাংলার আরও ছ’জন। আজ বেনারসের এই মৃত ও আহতদের পরিবারের হাতে যথাক্রমে ২ লক্ষ এবং ৫০ হাজার টাকা চেক তুলে দিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম । এক মৃতের স্ত্রীকে দেওয়া হল আশা কর্মী হিসাবে চাকরির নিয়োগপত্র। উত্তরপ্রদেশ সরকারকে খোঁচা দিয়ে এদিন ফিরহাদ বলেন, 'ওই রাজ্যে করোনায় মৃতদেহ নদীতে ভাসানো হচ্ছে, সেখানে দুর্ঘটনার পর মালদার কালিয়াচকের দু'জনের মৃতদেহ যে পাঠানো হয়েছে সেটাই অনেক বড় বিষয়।'


মঙ্গলবার কলকাতা থেকে আকাশপথে ফারাক্কা ফুটবল স্টেডিয়ামে আসেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । এরপর সেখান থেকে সড়কপথে কনভয় নিয়ে সরাসরি কালিয়াচক থানার মৃত দুই শ্রমিকের বাড়ি শেরশাহী এবং রানিচক এলাকায় যান মন্ত্রী ফিরহাদ হাকিম।  তার সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর , বিধায়ক নিহার ঘোষ সহ অন্যান্যরা। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর কালিয়াচকের নরেন্দ্রপুর এলাকায় আহতদের পরিবারের সঙ্গেও দেখা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মৃতদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী এবং ছয়জন আহতদের পরিবারকে দেওয়া হয় ৫০ হাজার টাকার চেক। 


মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন , উত্তরপ্রদেশের নির্মীয়মান বিল্ডিং ভেঙে দুর্ঘটনার বিষয়টি জানতে পারার পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার এবং তাদের সব রকম ভাবে সহযোগিতা করার । রাজ্য সরকারের উদ্যোগে মৃত এবং আহতদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে । পাশাপাশি মৃতের একজন স্ত্রীর আশা কর্মীতে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,  যে রাজ্যে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর পর দেহ ভাসিয়ে দেওয়া হয় নদীতে । কিন্তু এই দুর্ঘটনার পর পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচকের মৃত দুই শ্রমিকের দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয় নি। সেই রাজ্য থেকে দুর্ঘটনায় মৃতদের দেহ কালিয়াচকে ফিরে এসেছে , তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.